নারায়ণগঞ্জের রুপগঞ্জে সুমাইয়া টেক্সটাইল মিল নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার) বিকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আমলাবো এলাকায় এই অগ্নিকান্ড সংঘটিত হয়।
জানা যায়, বিকালের দিকে আচমকা আগুন লেগে যায় মিলটিতে। কারখানা কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটে আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় এসহাক (৭০) নামে এক শ্রমিক আহত হন। তাকে স্থানীয়রা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
টেক্সটাইল মিলের মালিক আজাহার দাবি করেন, কারখানার ১৫ মেশিন ও তুলা আগুনে পুড়ে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ইনচার্জ হাবিব জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বার্তাবাজার/এসজে