লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ৫২ জন মেধাবী শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করেছে উপজেলা পরিষদ। বৃহস্পতিবার(১৩ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার দুইবারের সফল ও রংপুর বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ এর উপস্থিতিতে এডিবির অর্থায়নে অসহায় ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে উক্ত বাইসাইকেল প্রদান করা হয়।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে ১৬৯ জোড়া বেঞ্চ ও বন বিভাগের আওতায় মুজিব বর্ষ উপলক্ষে আট হাজার চারাগাছ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল হাসান, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান বুলেট, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ কমল কৃষ্ণ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান, চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু সহ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আঃ লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ বলেন, কালিগঞ্জ উপজেলার শিক্ষার মান উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিবছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও বেঞ্চ বিতরণ করা হয়ে থাকে।
বাইসাইকেল পেয়ে মেধাবী শিক্ষার্থীরা অনেক আনন্দিত হয়ে জানায়,আামাদের বিদ্যালয়ে যাতায়াত অনেক সমস্যা ছিলো কিন্তু সাইকেল পেয়ে এখন আমাদের যাতায়াতের কষ্ট হবেনা।আমরা উপজেলা চেয়ারম্যানকে কৃতজ্ঞতা জানাই।
কেএস/বার্তাবাজার