বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক রক্তের: নৌ প্রতিমন্ত্রী

বাংলাদেশের সাথে ভারতের রক্তের সম্পর্ক বিদ্যমান বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। একইসাথে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক স্থাপন হয়েছে সেটাকে রক্তের ও সুস্থ, সবল বলে তিনি মন্তব্য করেন।

ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের সঙ্গে সচিবালয়ে সাক্ষাৎ শেষে আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় নৌ প্রতিমন্ত্রী বলেন, আমাদের মুক্তিযুদ্ধের সময়ে ভারতীয়রা রক্ত ও আশ্রয় দিয়েছে। তাদের সঙ্গে বাংলাদেশের যে সাংস্কৃতিক বন্ধন রয়েছে, তা পৃথিবীর আর কোন দেশের সঙ্গে নেই। এ সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই।

দু’দেশের কানেক্টিভিটি বাড়াতে নৌপথ অন্যতম একটি মাধ্যম হতে পারে বলে মনে করেন খালিদ মাহমুদ চৌধুরী। বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে ভারতের কিছু চুক্তি, প্রকল্প ও কার্যক্রম আছে। আলোচনার মাধ্যমে বিষয়গুলো এগিয়ে নিয়ে যাচ্ছি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর