সাভারে বার্তাবাজার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনপ্রিয় অনলাইন পোর্টাল বার্তা বাজার ডট কম এর ৭ম বর্ষপূর্তি আজ। এই উপলক্ষে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে অত্যন্ত সীমিত পরিসরে সৃজনশীল সাংবাদিকতার প্রাণকেন্দ্র ঢাকার সাভারের আশুলিয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠার আট বছর উদযাপন করা হয়।

বার্তা বাজার এর ষ্টাফ রিপোর্টার মোঃ আল মামুন খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল্লাহ মুন্সী।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, জনপ্রিয় অনলাইন পোর্টাল বার্তা বাজার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে একেবারে তৃণমূল পর্যন্ত মানুষের বিভিন্ন সমস্যাদি তুলে ধরা সহ সংবাদ পরিবেশনে এক অনন্য ধারা যুক্ত করেছে বার্তা বাজার। ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে বার্তা বাজার এর সম্পাদক, অফিস স্টাফ, সকল প্রতিনিধি এবং সকল পাঠকের প্রতি শুভেচ্ছা রইলো।

অনুষ্ঠানে অন্যান্যের ভিতর আরও উপস্থিত ছিলেন- দৈনিক ভোরের আলো প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম ডাবলু, বাংলা টিভির আশুলিয়া প্রতিনিধি আলমগীর হোসেন নীরব, দৈনিক মুক্তখবর এর স্টাফ রিপোর্টার ফয়জুল ইসলাম, জয়যাত্রা টেলিভিশনের সাভার প্রতিনিধি ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন সাগর, দৈনিক নবচেতনা পত্রিকার আশুলিয়া প্রতিনিধি ইমদাদুল হক, দৈনিক ভোরের আলো প্রতিনিধি সোহানুর রহমান, শামীম হোসেন, খায়রুল ইসলাম প্রমুখ।

এদিকে, সীমিত পরিসরে অনুষ্ঠিত এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে নিজেদের অনুভূতি ব্যক্ত করে গেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ নেতা শাহীন চৌধুরী দ্বীপ, আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ। আশুলিয়া প্রেসক্লাব মিলনায়তনে এসময় তারা বার্তা বাজার এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্তা বাজারের সকল পাঠক, সম্পাদক, প্রতিনিধি এবং অফিস ষ্টাফদের শুভেচ্ছা জানিয়েছেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর