সরিষাবাড়ীতে মুরাদ হাসানের নির্দেশে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ

জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে দরিদ্র অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ডোয়াইল ইউনিয়নের গ্রাম নিখাই গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়৷

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসানের পক্ষে যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন রতন সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় প্রতিটি প্যাকেটে চাউল, চিড়া, চিনি, লবন, ডাল, সয়াবিন তেল ও লুডুলস দেয়া হয়।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর