পাবনায় বার্তা বাজারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

পাবনায় সীমিত পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডট কম’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা বার্তা বাজার অফিসে কক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

বার্তা বাজারের পাবনা জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানার সভাপতিত্বে বার্তা বাজারের সফলতার দিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন, একাত্তর টিভির পাবনা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান রাসেল, আমাদের অর্থনীতি পাবনা জেলা প্রতিনিধি মিজান তানজিল, পাবনা একাত্তর টিভির চিত্র সাংবাদিক মেহেদী হাসান, ডিবিসি নিউজের চিত্র সাংবাদিক জুয়েল আসিফ, ইঞ্জিনিয়ার মাহফুজুল হক, সোহাগ মল্লিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর