চট্টগ্রামে বার্তাবাজারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চট্টগ্রামে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠিত হলো ‘বার্তাবাজার’ এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় বার্তাবাজারের ব্যুরো প্রধান মুহাম্মাদ হুমায়ুন চৌধুরীর বাসভবনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করা হয়।

ছবি:বার্তাবাজার।

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কদমতলীর সমাজসেবী জাফরউল্লাহর উপস্থাপনায় পবিত্র কোরআন তেলোয়াত ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন কদমতলী রওশন মসজিদের পেশ ইমাম ও খতিব ইসমাইল হানাফি। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করেন ইফতেখার ইফতি, ফাহাদ রামি, শাকিল আহমেদ, ইফাজ হুমায়ুন ইশাম, মোহাম্মদ আল মামুন।
ছবি:বার্তাবাজার।

অতিথিদের ফুল দিয়ে বরণ করার পর বার্তাবাজারের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। কেক কাটা শেষে স্বাগত বক্তব্য রাখেন যুবলীগ নেতা ইফতেখার ইফতি, বিশেষ অতিথি মোহাম্মদ আলী, হাজ্বী সাবের আহম্মদ, আরিফুর রহমান রুবেল, মোহাম্মদ জুয়েল, ফায়সল অভি ও সাইফুল ইসলাম।

বক্তারা সকলেই বার্তাবাজারের সাফল্যের ৮ বছরের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং বার্তাবাজারের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

বার্তাবাজারের সাফল্যের ৮ বছর পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আবাহনীর সাবেক কোচ ও বর্তমান চট্টগ্রাম অনুর্দ্ধ ১৬ জেলা মহিলা দল এবং নীলুফা কায়সার মহিলা ফুটবল একাডেমির কোচ মোহাম্মদ আলী, আন্তঃজেলা পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির যুগ্ন সম্পাদক আরিফুর রহমান রুবেল, চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য ফায়সল অভি, কদমতলী রওশন মসজিদ পরিচালনা কমিটির সদস্য হাজ্বী সাবের আহম্মদ, যুবলীগ নেতা রাসেল আরমান, কদমতলী আলোসিঁড়ি ক্লাবের উপ সাংস্কৃতিক সম্পাদক আল তাসিন আলী ফাহিম, জেনুইন কোচিং সেন্টারের কর্ণধার মোহাম্মদ জুনায়েদ, যুবলীগ নেতা ইফতেখার ইফতি, বিসমিল্লাহ ট্রান্সপোর্টের সহকারী পরিচালক জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ী শামসুদ্দিন সুমন, সরকারী সিটি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, আফজাল আহমেদ।

এছাড়াও সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠান পরিচালনা ও বাস্তবায়নে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সার্বিক সাহায্য সহযোগিতা করেন। তাঁরা হলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও যুব সমাজ সেবক নাজমুল হোসেন মঞ্জু, নিকাহ ফটোগ্রাফির ক্যামেরাম্যান মোহাম্মদ মোমিন, ফাহাদ রামি, শাকিল আহমেদ, মোহাম্মদ আল মামুন, মোহাম্মদ এহসান, মোহাম্মদ মাহিন সহ প্রমুখ।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর