স্ট্যান্ড রিলিজ করা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার দিতে হাত জীবানূমুক্ত করে করে ঘুষ নেওয়া লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলমকে। এর আগে স্যানিটাইজার দিয়ে তিনি হাত জীবাণুমুক্ত করে ঘুষ নিয়েছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় তাকে স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আবিদা সুলতানা। তবে স্ট্যান্ড রিলিজের নির্দিষ্ট কারণ তিনি জানাননি।
উল্লেখ্য, লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম নিজ কার্যালয়ে বসে বাদী পক্ষকে ফাঁসাতে আসামি পক্ষকে পরামর্শ ও মামলা নেওয়ার প্রতিশ্রুতিতে ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন। টাকা গ্রহণের আগে করোনাভাইরাসের ভয়ে নিজে এবং দাতাকে হাত স্যানিটাইজ করেন। এমন একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়।
তবে এ ব্যাপারে জানতে চাইলে ওসি মাহফুজ আলমকে একাধিকবার ফোন করলেও তিনি মোবাইল রিসিভ করেননি।
বার্তাবাজার/এসজে