মোঃ আশিক আহমেদ বশেমুরবিপ্রবি প্রতিনিধি : জাতির জনকের নামে নামাঙ্কিত গোপালগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি বলা হয়, জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বশেমুরবিপ্রবিতে বৈশ্বিক করোনা মহামারীর কারণে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বশেমুরবিপ্রবিতে ১৫ আগস্টের কর্মসূচির কথা উল্লেখ করা হয়। এ দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- আগস্ট মাসব্যাপী কালো ব্যাচ ধারণ। আগামী ১৫ আগস্ট শনিবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, একইদিন সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জ।
কেএস/বার্তাবাজার