ভোলায় বার্তা বাজারের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সারা দেশের ন্যায় দ্বীপ জেলা ভোলায় অনলাইন নিউজ পোর্টাল ‘‘বার্তা বাজার” এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে বার্তা বাজার ভোলা জেলা অফিস কার্যালয় কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়া, নৌ পুলিশের ওসি সুজন পাল, ইলিশা ফাঁড়ির ইনচার্জ শ্রী রতন, প্যানেল চেয়ারম্যান মোস্তফা মিয়া, ইউপি সদস্য কামাল হোসেন, সাংবাদিক ইয়ামিন হোসেন প্রমুুখ।

অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রতিনিধি অনিক আহমেদ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর