“সময়ের প্রতিধ্বনি” এ স্লোগানকে সামনে রেখে তরুন মেধাবী মিডিয়া ব্যাক্তিত্ব, বার্তা বাজারের সম্পাদক ও প্রকাশক নাসির উদ্দীন পাটোয়ারী এর নিরলস প্রচেষ্টা ভালোবাসায় দেশের একঝাক উদ্যমী তরুন মেধাবী সংবাদকর্মীর সমন্বয়ে গড়ে উঠেছে বর্তমান বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা বাজার।
নিরেপেক্ষ থেকে বস্তুনিষ্ঠ ও নির্ভূল সংবাদ পরিবেশন করে বার্তা বাজার শুধু মাত্র শহর কেন্দ্রীক না থেকে আজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। দীর্ঘ পথচলায় সাফল্যের সাথে বার্তা বাজার ৭ম বর্ষ অতিক্রম করে আজ ১৩ আগষ্ট ৮ম বর্ষে পদার্পন করলো। রাত ১২ টা ১ মিনিটে তরুন সফল উদ্যোক্তা মেধাবী মিডিয়া ব্যাক্তিত্ব নাসির উদ্দীন পাটোয়ারী বার্তা বাজার অফিসে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পদার্পন উপলক্ষে সারা বাংলাদেশের সকল জেলা উপজেলায় বার্তা বাজার এর বর্ষপূর্তি উদযাপন করা হয়। এরই অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়ায় রিপোর্টার্স ক্লাব হল রুমে বর্ষপূর্তির কেক কেটে বার্তা বাজার এর ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সভাপতি এসকে রঞ্জন, সহ-সভাপতি নাসির উদ্দীন, সাধারণ সম্পাদক সুজন মৃধা, সহ-সাধারন সম্পাদক রাসেল মোল্লা, অর্থ-সম্পাদক ওমর ফারুক,দপ্তর সম্পাদক এইচ আর মুক্তা, বার্তা বাজার কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, রিপোর্টার্স ক্লাব’র ১নং সদস্য আহম্মেদ পাশা তানভীর, নাহিদুল হক, ইমন আল আহসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা বাজার এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
বার্তা বাজার / ডি.এস