গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানা ও ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

গণপরিবহনে স্বাস্থ্যবিধি না মানায় ও অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।

বৃহস্পতিবার দুপুরে পৌরসদরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর বোয়ালমারী উপজেলা শাখা।

এ সময় বক্তব্য রাখেন ক্যাব উপজেলা শাখার সভাপতি মহব্বত জান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইসলাম নুর, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংবাদিক আমির চারু বাবলু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘করোনার জন্য ৬০% ভাড়া বৃদ্ধি করা হলেও গণপরিবহনে এর থেকেও অধিকহারে ভাড়া আদায় করা হচ্ছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ঠাসাঠাসি করে ও দাঁড়িয়ে যাত্রী বহন করা হয়। এসব বিষয় নিয়ে যাত্রী এবং বাস কন্ডাক্টরের মধ্যে অহরহ অপ্রীতিকর ঘটনা ঘটছে।
অতিরিক্ত ভাড়া কমিয়ে পূর্বের ভাড়া নির্ধারণ করার দাবী জানান তারা।’

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর