নোবেলের স্ত্রী হচ্ছেন নায়িকা পূর্ণিমা!

একসময় গুঞ্জন উঠেছিল পূর্ণিমা আর অভিনয় করবেন না। মেসেঞ্জারে নায়িকার কাছে জানতে চাওয়া হয়, দেশে ফিরে আর অভিনয় করবেন কিনা? পূর্ণিমা বলেন, দেশে ফিরেই ‘মেঘ বলেছে যাব’ শিরোনামের একটি নাটকের কাজ শুরু করবো আমি। এই নাটকে প্রথমবার নোবেলের স্ত্রীর চরিত্রে অভিনয় করব ।

জানা গেছে, ‘মেঘ বলেছে যাব’ নাটকটি রচনা করছেন মেহরাব জাহিদ। এটি পরিচালনা করছেন শেখ সেলিম। রাজধানীর বিভিন্ন লোকেশনে চলতি মাসের শেষ প্রান্তে নাটকের শুটিং হবে।

পরিচালক জানিয়েছেন, নাটকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে পূর্ণিমা-নোবেলকে।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর