দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল “বার্তা বাজার” এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী জামালপুরে পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার(১৩ আগস্ট) বিকালে বার্তা বাজারের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি) প্রতিনিধি মোকাররম হোসাইন এর আয়োজনে ইসলামপুর মডেল প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন , দ্যা নিউনেশন এর জেলা প্রতিনিধি ও ইত্তেফাক এর মেলান্দহ প্রতিনিধি এবং মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো.শাহ্ জামাল,জামালপুর লাইভ ডট কম এর প্রকাশক ও সম্পাদক এবং ইসলামপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান , নকশী বাংলা টিভি এর প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক খবর পত্র এর মেলান্দহ প্রতিনিধি ফজলুল করিম,শীর্ষ খবর ডট কম এর জামালপুর জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম কাজলসহ আরও অনেকেই।
বার্তা বাজার / ডি.এস