গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ৬ জনের। এদের মধ্যে তিনজন পুরুষ ও তিনজন নারী।
বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটিতে ৫২ জন করোনা রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ২৭ জন পুরুষ ও ২৫ জন নারী। আর আইসিইউতে ভর্তি আছেন ১৮ জন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।
যারা করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন- কুমিল্লার সদর উপজেলার চাঁন বানু (৮০), সদর দক্ষিণের আছিয়া খাতুন (৬৫), বুড়িচং উপজেলার নুরজাহান (৫৫), বরুড়ার তৈয়ব আলী (৭৯), নগরীর উত্তর চর্থার বাবলু মিয়া (৫৮) ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আবুল খায়ের (৬৫)।
এখন পর্যন্ত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৩৯ জন।
বার্তা বাজার কে.কে