বগুড়ার নন্দীগ্রামে অজ্ঞাত (২৬) এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাকলমা গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, স্থানীয়রা ডোবার পানিতে ভাসমান মরদেহ দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের পড়নে কালো রং এর ফুল প্যান্ট ও কালো শার্ট ছিল। খালের পাড় থেকে পুলিশ একটি গামছা, একটি কোল্ড ড্রিংকস এর বোতল এবং এক জোড়া স্যান্ডেল উদ্ধার করেছে।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবীর জানান, মরদেহ উদ্ধারের পর আশেপাশের গ্রামের শত শত মানুষ দেখলেও কেউ চিনতে না পারায় এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।
বার্তাবাজার/এমকে