বাসের চাপায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত

বিআরটিসি বাসের চাপায় প্রাইভেটকারের ৪ আরোহী নিহত হয়েছেন। নিহত স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন রয়েছেন।

১৩ আগস্ট (বৃহস্পতিবার) সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের দাসেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর গ্রামের আকবর হোসেন, তার স্ত্রী বিলকিস বেগম ও ছেলে বেলাল হোসেন। আকবর হোসেন নরসিংদী জেলার মনোহরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছিলেন। এছাড়া প্রাইভেটকারের চালক দেলবর হোসেন ঘটনাস্থলেই নিহত হন।

নরসিংদী জেলার মনোহরদী উপজেলা সমাজসেবা কর্মকর্তা আকবর হোসেন, তার স্ত্রী বিলকিস বেগম ও ছেলে বেলাল হোসেন। তাদের গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পাঁচপীর এলাকায়। এছাড়া ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেটকারের চালক দেলবর হোসেন।

আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আকবর হোসেন ও ছেলে বেলাল হোসেন মারা যান। হাসপাতালে আনার পরে আকবর হোসেনের স্ত্রী বিলকিস বেগম মারা যান।

এছাড়া নিহত আকবর হোসেনের মেয়ে আয়শা সিদ্দিকা ও প্রাইভেট কারের হেলপার মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আয়েশাকে গুরুত্বর আহত অবস্থায় রংপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর