দেশে একদিনে করোনা শনাক্ত ২ হাজার ৬১৭, মৃত্যু ৪৪

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬১৭ জন। এদিনে আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন। মোট মারা গেলেন ৩ হাজার ৫৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৮২ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৫৪ হাজার ৮৭১ জন।

বৃহস্পতিবার(১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮৬টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ১৫ হাজার ৯০১টি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর