ঝিনাইদহে গণপরিবহনে দ্বিতীয় দিনের মত পুলিশের অভিযান

ঝিনাইদহে ২য় দিনের মত করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্য বিধি মেনে চলা ও অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য ট্রাফিক পুলিশের অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়কসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। সেসময় বিভিন্ন রুটের গাড়ি গতিরোধ করে যাত্রীদের সচেতন করা ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে সুপারভাইজারদেরকে অবহিত করা করা হয়।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন জানান, ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এর নির্দেশক্রমে এ অভিযান পরিচালিত হচ্ছে। আগামীতেও অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর