স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হলেন ফ্লোরা

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক থেকে এখন থেকে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে এমন তথ্য জানা গেছে।

সূত্র জানায়, অধ্যাপক ডা. সানিয়া তাহমিনার স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ১৮ আগস্ট পর্যন্ত চাকরির মেয়াদ আছে সানিয়ার। এর পরেই তিনি অবসরে যাবেন।

মীরজাদী ২০১৬ সালে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে নিয়োগ পান। পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহামারী সৃষ্টিকারী ভাইরাস ও রোগ বিস্তার প্রতিরোধে বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা ও গবেষণা করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর