গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে যশোর জেলার ৫৯ টি নমুনা করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ডঃ তানভীর ইসলাম “বার্তা বাজার” কে জানান, বুধবার ল্যাবে যশোর জেলার ১৪৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৫৯টি নমুনা পজেটিভ রেজাল্ট দেয়। আজ বৃহস্পতিবার(১৩ই আগসট)যশোর জেলার সিভিল সার্জনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় করোনায় আক্রান্ত বলে শনাক্ত হওয়া মানুষের সংখ্যা ছিল দুই হাজার ৩২২। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৩০৮ জন। আর মারা গেছেন ৩২ জন।
বার্তাবাজার/এমকে