পাবনা-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ তিনজন নিহত হয়েছে। বুধবার দিনগত রাত ১টার দিকে মহাসড়কের চিনাখড়া বাজার নামক স্থানে এঘটনা ঘটে। নিহতরা হলেন সোহেল (২০), হারুন (২৩) ও ভ্যান চালক ইলিয়াস (৪৫)।
মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলী রেজা জানান, বুধবার রাতে পাবনা-ঢাকা মহাসড়কের চিনাখড়া নামক স্থানে ফিডার রাস্তা হতে মহাসড়ক ক্রচিংয়ের সময় যাত্রী বাহী একটি ভ্যানকে ঢাকাগামী সি-লাইন কোচ ধাক্কা দেয়।
এসময় ঘটনাস্থলেই সাঁথিয়া উপজেলার হাসানপুর গ্রামের মৃত হাকিমের ছেলে ভ্যান চালক ইলিয়াস (৪৫) মারা যায়। আহত দুই জনকে রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। একই এলাকার দুই যুবকের মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বার্তাবাজার/এমকে