কুড়িগ্রামে বার্তা বাজার পত্রিকার ৭ম বর্ষপূর্তি পালিত

“সময়ের প্রতিধ্বনী” এই স্লোগানকে ধারণ করে, সারাদেশের মতো কুড়িগ্রাম জেলায় পালিত হলো মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল “বার্তা বাজার” এর ৭ম বর্ষপূর্তি।

করোনা ভাইরাসের মহামারীর কারণে স্বল্প পরিসরে, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার(১৩ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে কুড়িগ্রাম প্রেসক্লাব এর সব্যসাচী সৈয়দ শামসুল হক মিলনাতয়নে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে ৭ম বর্ষপূর্তি পালিত হয়েছে।

আলোচনা সভায় একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি ও কুড়িগ্রাম প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব এর সভাপতিত্বে এবং বার্তা বাজার কুড়িগ্রাম প্রতিনিধি সুজন মোহন্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বাসদ এর নেতা দুলাল বোস,কুড়িগ্রাম প্রেসক্লাব এর সাংবাদিক তৌহিদুল ইসলাম,সাংবাদিক মোঃ মাসুদ,বাংলা ট্রিবিউন এর কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম,চ্যানেল টুয়েন্টিফোর এর কুড়িগ্রাম প্রতিনিধি গোলাম মাওলা সিরাজ,দৈনিক আমার সংবাদ এর প্রতিনিধি ইমতে আহসান শিলু প্রমুখ।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানটিতে পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সদস্যরা সহ বিভিন্ন অনলাইন, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বক্তব্যে উপস্থিত অতিথিরা বার্তা বাজার প্রত্রিকার সম্প্রতি সরকারি নিবন্ধনের বিষয়টি নিয়ে সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন।

আলোচনা সভা শেষে বার্তা বাজার পত্রিকার জন্মদিনের কেক কাটেন অতিথিরা।

উল্লেখ্য,গত ২০১৩ সালে ১৩ আগস্ট মাল্টি মিডিয়া পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে “বার্তা বাজার “। পত্রিকাটি গত ৩১ জুলাই তথ্য মন্ত্রনালয়ের সরকারি নিবন্ধনে তালিকাভুক্ত হয়। এবছর অর্থ্যাৎ ২০২০ সালে পত্রিকাটি ৭ম বর্ষ পেরিয়ে ৮ম বর্ষে পর্দাপন করলো।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর