বরগুনায় বার্তা বাজারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সম্প্রতি করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে বার্তা বাজারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বরগুনার সাংবাদিক ইউনিয়ন কার্যালয় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

বার্তা বাজার এর বরগুনা প্রতিনিধি মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটির যাত্রা শুরু করেন।

বার্তা বাজারের মঙ্গল কামনা করে বরগুনা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সুনাম দেবনাথ বলেন, তরুণ সংবাদকর্মীদের নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বার্তা বাজার দেশবাসীর কাছে অবহেলিত মানুষদের দুর্দশার চিত্র তুলে ধরছে। আগামীতে এই ধারা অব্যহত রাখবে বলে আমরা আশা করছি।

এসময় উপস্থিত ছিলেন, সময় টিভির স্টাফ রিপোর্টার এম এ আজিম, ৭১ টিভির বরগুনা প্রতিনিধি ইমরান টিটু। মাই টিভির বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, বিজয় টিভির বরগুনা জেলা প্রতিনিধি মোঃ জুলহাস মিয়া, চ্যানেল এস টিভির বরগুনা প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাবলু রহমান,এশিয়ান টিভির বরগুনা প্রতিনিধি মোঃ তরিকুল ইসলাম রতন, দৈনিক স্বদেশ প্রতিদিন এর বরগুনা প্রতিনিধি মিরাজ, দুর্বার ২৪ এর প্রধান বার্তা সম্পাদক খান নাঈম সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর