কে কিনছে প্রায় পৌনে ১৩ কোটি টাকা দামের মাস্ক?

সাংহাইয়ের একজন চীনা ব্যবসায়ী গহনা ডিজাইনারকে বিশ্বের সবচেয়ে মূল্যবান মাস্ক তৈরি করতে দিয়েছে। তৈরি করতে খরচ হবে দেড় মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় পৌনে ১৩ কোটি টাকা। এই মাস্কটি তৈরিতে ব্যবহার হবে ১৮ ক্যারেট গোল্ড। ৩৬০০টি দ্যুতি ছড়ানো হীরা এতে বসানো হবে।

গত সোমবার জার্মান সংবাদ সংস্থাকে ইভেল কম্পানির কর্মী শ্যারন ক্যারো জানায়। মাস্ক তৈরির কাজটি করার জন্য পরিকল্পনা করা হয়েছে পঁচিশজন জুয়েলারী এবং হীরা বসানোর কাজে পারদর্শী কর্মীর।

এই স্পেশাল সোনা আর হীরার মাস্কটি অর্ডার দেয়ার আগে ক্রেতা বিশেষ তিনটি শর্ত দিয়ে ছিলেন। তার মাস্কটি হতে হবে বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং আকর্ষণীয় মাস্ক। ৩১ ডিসেম্বরের আগেই মাস্কটি তৈরি হতে হবে। মাস্কের ভেতর টাইপ এন ৯৯ এর ফিল্টার থাকতে হবে যা পরিবর্তন করা যাবে এবং করোনার ভাইরাস থেকে সুরক্ষা করতে পারে।

বার্তাবাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর