জামালপুরের সরিষাবাড়ীতে কামরাবাদ ইউনিয়নের ঝিনাই নদীর ওপর স্থাপিত ২০০ মিটার ব্রিজের দুইটি পিলার ও তিনটি গার্ডার বন্যার পানিতে ভেঙ্গে ভেসে গেছে।
ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় দুই উপজেলার সরিষাবাড়ী ও মাদারগঞ্জের চরা লের অন্তত ২৫টি গ্রামের লক্ষাধিক মানুষের চলাচল ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো। এখন এই মানুষের পারাপারের একমাত্র ভরসা নৌকা। ফলে মানুষের সুবিধার্থে নদী পারাপারের জন্য বিনামুল্যে ও বিনা ভাড়ায় নদী পার হওয়ার জন্য বড় একটি ইঞ্জিন চালিত নৌকা দিলেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি। এতে সরিষাবাড়ী-মাদারগঞ্জের ২৫টি গ্রামের মানুষের চলাচলের দুঃখটা অনেকটাই লাঘব হয়েছে। প্রতিদিন এই নৌকা দিয়েই সাইকেল, মোটরসাইকেল ও হাজার হাজার মানুষ বিনামুল্যে পারাপার হচ্ছে।

স্থানীয় এরশাদ বাবু বলেন, আমাদের ঝিনাই নদীর উপর নির্মিত এই ব্রিজটি ভাঙ্গার কারনে আমাদের উপজেলা সদরের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিলো। এমন সময় আমাদের এমপি মুরাদ হাসান আমাদের কষ্টের কথা চিন্তা করে বিনা ভাড়ায় একটি ইঞ্জিন চালিত নৌকা দিয়েছেন।
নৌকাটির দায়িত্বে থাকা আয়নাল মেম্বার, জুয়েল ও রাজ্জাক বলেন, ডা. মুরাদ হাসান এমপি আমাদের চর বাসীর কষ্টের কথা ভেবে করে নদী পাড়াপাড়ের জন্য একটি নৌকা দিয়েছেন। এই নৌকাতে সাইকেল, মোটর সাইকেল সহ প্রতিদিন দুই উপজেলার শত শত মানুষ বিনা ভাড়ায় পারাপার হয়।
বার্তাবাজার/এমকে