সম্প্রতি করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে বার্তা বাজারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গোপালগঞ্জ জেলা রিপোর্টাস ক্লাবে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বার্তা বাজারের গোপালগঞ্জ প্রতিনিধি এম.আজমানুর রহমান।
গোপালগঞ্জ জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি এস.এম মওদুদ হোসেন রিন্টু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাছানুল বান্নার সঞ্চালনায় কেক কেটে অনুষ্ঠানটির যাত্রা শুরু করেন।
অতিধিরা বলেন, তরুণ সংবাদকর্মীদের নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে বার্তা বাজার দেশবাসীর কাছে অবহেলিত মানুষদের দুর্দশার চিত্র তুলে ধরছে। আগামীতে এই ধারা অব্যহত রাখবে বলে আমরা আশা করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন মাইটিভির গোপালগঞ্জ প্রতিনিধি আরিফুল হক আরিফ, স্থানীয় দৈনিক যুগের সাথী পত্রিকার বার্তা সম্পাদক এম.আরমান খান জয়, টুঙ্গিপাড়া নিউজের স্টাফ রিপোর্টার রোমান মোল্লাসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে