দেশে বন্যার পানিতে ডুবে আরও ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে বন্যার পানিতে ডুবে আরও তিনজনের মৃত্যু হয়েছে। সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে। দেশের ৩৩ জেলায় চলমান বন্যা দুর্যোগে মৃতের সংখ্যা দুইশ ছাড়িয়ে গেছে। গত ৩০ জুন থেকে ১২ আগস্ট পর্যন্ত বন্যার পানিতে ডুবে ১৬৯ জন, বজ্রপাতে ১৩ জন, সাপের কামড়ে ১৭ জন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে দুজনের সহ মোট ২০২ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা যায়।

বন্যা দুর্যোগে মৃত ২০২ জনের মধ্যে লালমনিরহাটে ১৭ জন, কুড়িগ্রামে ২৩ জন, গাইবান্ধায় ১৫ জন, নীলফামারীতে দুইজন, রংপুর তিনজন, সুনামগঞ্জে আটজন, সিরাজগঞ্জে ১৫ জন, জামালপুরে ৩১ জন, টাঙ্গাইলে ৩১ জন, রাজবাড়ীতে দুইজন, মানিকগঞ্জে ১৯ জন, ফরিদপুরে একজন, নেত্রকোনায় ছয়জন, গাজীপুর তিনজন এবং গোপালগঞ্জে দুইজনের মৃত্যু হয়।

সূত্রে জনা যায়, বর্তমানে দেশের ৩৩টি জেলার ২৬৯টি উপজেলার দুই হাজার ৫৯৩টি ইউনিয়নের মধ্যে এক হাজার ৭৮টি ইউনিয়ন বন্যা আক্রান্ত। স্বাস্থ্য অধিদফতরের দুই হাজার ৭৮৫টি মেডিকেল টিম বন্যা আক্রান্ত জেলাগুলোতে চিকিৎসা সেবা প্রদান করছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর