করোনাভাইরাস নমুনা পরীক্ষা নিয়ে প্রতারণা মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী ও আরিফুল হক চৌধুরীসহ ৮ জনের বিরুদ্ধে চার্জ শুনানি আজ।
বৃহস্পতিবার(১৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সাইফুজ্জামান আনছারীর আদালতে চার্জ গঠনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
মামলার আসামিরা হলেন- ডা. সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, তার সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চক্রের হোতা হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেসের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ। এই ৮ আসামিই এখন কারাগারে রয়েছেন।
বার্তাবাজার/কে.জে.পি