করোনায় পশ্চিমবঙ্গে একদিনে আরও ৫৪ জনের মৃত্যু, শনাক্ত ২৯৩১

ভারতের পশ্চিমবঙ্গে একদিনে করোনাভাইরাসে আরও ৫৪ জন মারা গেছেন। এ নিয়ে রাজ্যটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার দুই জনে। এছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৯৩১ জন। ফলে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ চার হাজার ৩২৬ জনে।

রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা বাড়লেও আশা জোগাচ্ছে সুস্থতার হার। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে বলা হয়, পশ্চিমবঙ্গে করোনা থেকে সুস্থতার হার ৭২.৯৬ শতাংশ।

রাজ্য সরকারের দেয়া তথ্য মতে, মোট আক্রান্ত এক লাখ চার হাজার ৩২৬ জনের মধ্যে এখন পর্যন্ত ৭৬ হাজার ১২০ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টাতেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৭২৫ জন।

এদিকে পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যুবরণকারীদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে কলকাতায়। কলকাতায় এখন পর্যন্ত ৯৯৯ জন প্রাণ হারিয়েছেন। গত ২৪ ঘণ্টায় এই শহরে মৃত্যু হয়েছে ১৯ জনের। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর