মাদক বিরোধী বিশেষ অভিযানে ‘ডিএনসি (ডিপার্টমেন্ট অফ নারকোটিক কন্ট্রোল) ধামরাই সার্কেল ৭০০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার (১২ আগস্ট) ধামরাই ইউনিয়নের নামা কুল্লা এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরবিন্দ বিশ্বাসের নেতৃত্ব পরিচালিত মাদক বিরোধী মোবাইল কোর্ট মাদক ব্যবসায়ীদের গ্রেফতার ও বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
ডিএনসি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ধামরাই সার্কেল এর মাদক বিরোধী বিশেষ অভিযানে ধামরাই থানাধীন নামা কুল্লা গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী হুমায়ূন কবির (৪৩), পিতা-মৃত ছাঈদ আলী কে ৭০০ পিস ইয়াবা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামরাই থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং ১৪, তারিখ ১২ আগস্ট ২০২০)।
এব্যাপারে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরবিন্দ বিশ্বাস জানান, মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। হুমায়ূন কবির নামের মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মোঃ শফিকুল ইসলাম (৩৫ ), পিতা মুখলেছ ডাক্তার, জহির (৪০), পিতা-গর্জন বেপারী এবং মোঃ আমির হোসেন (৪৬), পিতা-মৃত আব্দুর রহমান, এই তিনজনকে ইয়াবা ও গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করে প্রথম দুইজন কে ২ মাসের এবং শেষোক্ত জনকে ১ মাসের সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।
মাদক বিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযান চলাকালে ডিএনসি (ধামরাই সার্কেল) এর কর্মকর্তা আব্দুস সালাম সহ ধামরাই থানার পুলিশ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডি.এস