মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাস্ক না পরায় ১৯ জন ও ১ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১২ আগস্ট) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের এ অভিযান চলে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম।
এ সময় উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।
শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুনের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম জানান,অভিযানে মাস্ক না পরার দায়ে ১৯ জনকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
এছাড়াও সরকারী আদেশ অমান্য করে নির্ধারিত সময়ের পরেও দোকান খোলা রাখায় একটি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এবং দণ্ডবিধিতে এসব মামলা ও অর্থদণ্ড করা হয়।
কেএস/বার্তাবাজার