ঝিনাইদহে গণপরিবহনে পুলিশের সচেতনতামূলক অভিযান

ঝিনাইদহে করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলা ও অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য ট্রাফিক পুলিশের সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার সকাল থেকে দিনব্যাপী শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন রুটের গাড়ি গতিরোধ করে যাত্রীদের সচেতন করা ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে সুপারভাইজারদের প্রথমবারের মতো সাবধান করা হয়। এ অভিযান পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ট্রাফিক ইন্সপেক্টর সালাহ উদ্দিন। তিনি বলেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) এর নির্দেশনা মোতাবেক অভিযান চলছে আগামীতেও অব্যাহত থাকবে।

সেসময় উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর কামাল হোসেন, সার্জেন্ট সাদ্দাম হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর