কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে ঢাকা মনিপুর উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচ এর উদ্যোগে ৩ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় এসব ত্রাণ বিতরণ করেন ওই বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন ছাত্র ও কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ।

বুধবার (১২ আগস্ট ) দুপুর ৩টার দিকে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে অনন্তপুর, নয়াপাড়াসহ বিভিন্ন এলাকার ১৫০ বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পরে বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে আরও ১৫০ বন্যার্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার।

ত্রাণ বিতরণকালে উপস্থিত শিশুদের হাতে চিপস, চকলেট ও চানাচুর তুলে দেন পুলিশ সুপার।এসময় জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণকালে মনিপুর উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের প্রাক্তন ২ ছাত্র আবুল ফাত্তাহ, আলফাজ উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সহসভাপতি রেজাউল করিম রেজা প্রমূখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, করোনা মহামারি ও বন্যা পরিস্থিতিসহ যে কোন দূর্যোগকালীন সময়ে পুলিশ সুপারের নিজস্ব উদ্যোগে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর