ইবিতে ইফেকটিভ ট্রিচিং স্ট্রাটিজি শীর্ষক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “ওয়েবিনার অন ইফেকটিভ ট্রিচিং স্ট্রাটিজিক ফর ইউনিভার্সিটি টিচার” শীর্ষক ভার্চুয়াল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ই আগষ্ট) দিনব্যাপী উপাচার্যের বাংলোর কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের (কোয়ালিটি এ্যাসুয়েরেন্স সেল) আইকিউএসি’র আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ভার্চুয়াল সেমিনারে বিশ্ববিদ্যালয়ের নব্বই এর অধিক শিক্ষকবৃন্দ অংশগ্রহন করেন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা।

ভার্চুয়াল সেমিনারে রির্সোস পারসনের বক্তব্য রাখেন ভারতের দিল্লির বিখ্যাত জহুরুলাল বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ইস্ট্রোরিক্যাল স্টাডিজ স্কুল অব সোস্যাল সায়েন্স এর অধ্যাপক ড. জ্যোতি আতোয়াল।

এছাড়া ভার্চুয়াল সেমিনারে প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বম্মর্ণ, অধ্যাপক ড. মাহবুবর রহমান, রেজিস্ট্রার (ভারঃ) এস.এম আব্দুল লতিফসহ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর