ময়মনিসংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক পরিবহন আইন ও সংক্রামক প্রতিরোধ আইনে অর্থদণ্ড আরোপ করা হয়েছে। বুধবার বিকেল ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১০ ব্যক্তিকে অর্থদণ্ড আরোপ করা হয়।
সম্প্রতি সড়ক দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি, ড্রাইভিং লাইসেন্স না থাকা, অদক্ষ হেলপার দিয়ে গাড়ি চালানো, মাস্ক পরিধান না করা, সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী পরিবহন ও দ্বিগুন ভাড়া আদায়ের অভিযোগে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়।
ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সামনের এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসময় সড়ক পরিবহন আইন ও সংক্রামক প্রতিরোধ আইনে ১০ ব্যক্তিকে ২১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। দণ্ড প্রাপ্তরা হলেন-মোজাম্মেল ৪০০ টাকা, লিটন মিয়া ৪০০ টাকা, নূর মোহাম্মদ ২ হাজার টাকা, সেলিম ২ হাজার টাকা, সজল মিয়া ২ হাজার টাকা, সাগর ২ হাজার টাকা, আবদুল কাদির ২ হাজার ফরিদ মিয়া ৭ হাজার, শহীদুল ইসলাম ৩ হাজার টাকা, ও বাস চালক তারা মিয়া ১ হাজার টাকা।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন বলেন, সড়ক পরিবহন ও সংক্রামক প্রতিরোধ আইনে অর্ধদণ্ড আরোপ করা হয়। সড়কে শৃংখলার জন্য নিয়মিত অভিযান অব্যহত থাকবে।
বার্তা বাজার / ডি.এস