ইউপি চেয়ারম্যানকে ৮৫ লাখ টাকা জরিমানা

চেক জালিয়াতি মামলায় হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারকে ৮৫ লাখ টাকা জরিমানাসহ এক বছরের কারাদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে যুগ্ম জেলা জজ-২ এর বিচারক মো. শহিদুল আমিন একই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজউদ্দিনের দায়ের করা চেক জালিয়াতি মামলায় এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী আবুল ফজল বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন আব্দুল আওয়াল তালুকদার “তাবানী কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডে”র জন্য জমি ক্রয় করার লক্ষ্যে সদর উপজেলার একই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তাজউদ্দিনের কাছ থেকে ৮৫ লাখ টাকা ধার নেন। ধারের টাকা পরিশোধ করতে পরে তিনি বর্তমান চেয়ারম্যান তাজউদ্দিনকে ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখার ২০১৫ সালের ৫ জানুয়ারি একটি চেক দেন।

বর্তমান চেয়ারম্যান তাজউদ্দিন ২০১৫ সালের ১৫ জানুয়ারি তারিখে টাকা তুলতে গেলে ইসলামী ব্যাংক হবিগঞ্জ শাখা চেকটি ডিজঅনার করে। ফলে জানুয়ারি মাসের ২১ তারিখ বর্তমান চেয়ারম্যান তাজউদ্দিন একটি লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশের জবাব না পেয়ে জানুয়ারি ২৬ তারিখ সাবেক চেয়ারাম্যান আব্দুল আওয়াল তালুকদারকে আসামি করে যুগ্ম জেলা জজ-২ আদালতে একটি চেক ডিজঅনার মামলা করেন।

আজ (১২ আগস্ট) বুধবার দুপুরে আদালত উভয়পক্ষের ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন। এ সময় এজলাসে আসামি সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদার উপস্থিত ছিলেন।

বার্তা বাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর