শেরপুরে আবারো বিপদসীমার উপরে চেল্লাখালী নদীর পানি

গত ২৪ঘন্টার টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে শেরপুরের নালিতাবাড়ীর চেল্লাখালী নদীর পানি আবারও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ দুপুরে জেলা পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ওই নদীর পানি বিপদসীমার ৯৬ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সন্যাসীভিটার আংশিক, পাঁচগাঁও, দোহারীয়াপাড়া, সন্নাসীভিটা পশ্চিমপাড়সহ আশপাশের গ্রামগুলো নতুন করে প্লাবিত হচ্ছে। নালিতাবাড়ী উপজেলার এর আগে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় চেল্লাখালী নদীর দুটি বাঁধের অংশে ভাঙন দেখা দেয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর