সরিষাবাড়ীতে অস্ত্রসহ ইউপি সদস্য আটক

সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যসহ তিনজনকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১৪।

গতকাল মঙ্গলবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান হিটলারে বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় র‌্যাব-১৪ বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, চাপাতি, ছুরি, একটি রামদা, দুইটি মোবাইল এবং একটি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান হিটলার (৩৮), টাংগাইলের ধনবাড়ী থানার ঝুপনামুসিদ্দী গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মো. মশিউর রহমান (২৮) এবং একই গ্রামের মো. বাজন আলীর ছেলে মো. শামীম (২৫)।

জামালপুর র‌্যাব-১৪ (সিপিসি-১)-এর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টায় র‌্যাব সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান হিটলারে বাড়িতে অভিযান চালায় । এসময় ঘর থেকে অবৈধ একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, চাপাতি, ছুরি, একটি রামদা, দুইটি মোবাইল এবং একটি পাসপোর্টসহ তিনজনকে আটক করা হয়।

এম এম সবুজ রানা আরো জানান, আসামিরা র্দীঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় ও অপরাধ অপর্কম করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ওসি আবু মো. ফজলুল করীম বলেন, র‌্যাব ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান হিটলারে বাড়ি থেকে অবৈধ অস্ত্রসহ তিন জনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। আজ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বার্তাবাজার কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর