শেরপুরে বিট পুলিশিংয়ের শাখা উদ্বোধন

বগুড়ার শেরপুরের বিট পুলিশিং এর মির্জাপুর ইউনিয়ন শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে মির্জাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে চেয়ারম্যান মোহাম্মাদ আলী মুন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) মো. গাজিউর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক মুহম্মদ আসিফ ইকবাল সনি, সদস্য সচিব ফরহাদুজ্জামন শাহীন, মির্জাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমূখ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর