মুন্সীগঞ্জের সিরাজদিখানে গাজা বিক্রয়কালে আসলাম শেখ (৩২) নামে এক মাদক ব্যবসায়ী ও মোঃ লিটন শেখ (৩৫) নামে ক্রেতাকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের (টেংগুরিয়া পাড়া) নামক স্থানে এ ঘটনা ঘটে।
এসময় তাদের দুজনের কাছ থেকে এক’শ গাজা উদ্ধার করা হয়। আটকের পর কৌশলে ব্যবসায়ী আসলাম শেখ পালিয়ে যায়। পরে এলাকাবাসী ওই ক্রেতাকে পুলিশে সোপর্দ করে। মাদক ব্যবসায়ী উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের শহিদ শেখের পুত্র ও ক্রেতা শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার আন্দারিয়া বানিয়া পাড়ার মৃত আমজাদ শেখর পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত ১ টার দিকে উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের টেংগুরিয়াপাড়া) নামক মোড়ে গাজা বিক্রয়কালে আসলাম শেখ ও মোঃ লিটন শেখকে আটক করে স্থানীয় এলাকাবাসী। এসময় তাদের কাছ থেকে এক’শ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
পরে আসলাম শেখ এলাকাবাসীর সামনে গাজা বিক্রির কথা স্বীকার করে এবং ক্রেতা মোঃ লিটন শেখ আসলাম শেখের কাছ থেকে গাজা ক্রয় করেছে বলে স্বীকার করে। স্থানীয় লোকজন থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর আগেই ব্যবসায়ী আসলাম শেখ কৌশলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে এক’শ গ্রাম গাজাসহ ক্রেতা মোঃ লিটন শেখকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। আটক ক্রেতা ও বিক্রেতার বিরুদ্ধে সিরাজদিখান থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়েছে। যার নং-১০