ঝিনাইদহ সদর হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান

ঝিনাইদহে করোনা মোকাবেলায় শ্বাসকষ্ট ও হার্টের রোগীদের জন্য বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। এসময় ঝিনাইদহ সদর হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ আলোচনা সভা ও মেশিন প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক ডা. রাশেদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম), পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন অর রশীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস, ডা. জাকির হোসেন ও জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অপুর্ব কুমার সাহা। পরে সদর হাসপাতালে কোভিড-১৯ মোকাবেলা ও হার্টের রোগীদের সুরক্ষার জন্য একটি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা মেসিন স্থাপন করা হয়। শেষে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে সদর হাসপাতালে স্বাস্থ্য কর্মীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর