নওগাঁয় বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। আজ সকাল ৮ টার দিকে ধামইরহাট সীমান্ত থেকে এ সাপ উদ্ধার করে মেহেদী হাসান নামের এক যুবক।
স্থানীয়রা জানান, উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত জোতওসমান এলাকার ভারত সীমান্তঘেঁষা উত্তর মাঠে একটি কূপের মধ্যে রাসেল ভাইপার সাপ দেখতে পায় মেহেদী। পরবর্তীতে সে কৌশলে সাপটিকে ধরে বস্তায় বন্দি করে।
এ খবর ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন সাপটি দেখতে ভীড় করে। পরবর্তীতে রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ জানতে পেরে এটিকে উদ্ধার করে নিয়ে যায়।
ধামইরহাট বনবিট কর্মকর্তা মো. আব্দুল মান্নান জানান, রাসেল ভাইপার একটি বিষধর সাপ। এটি স্থানীয়ভাবে চন্দ্রবোড়া বা জলবোড়া হিসেবে পরিচিত। ধারণা করা হচ্ছে সাপটি ভারত সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসেছে।
বার্তা বাজার/ কে.কে