সেপ্টেম্বরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
বুধবার (১২ আগষ্ট) এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, সেপ্টেম্বরে স্কুল খুললে সংক্ষিপ্ত সিলেবাসে পিইসি পরীক্ষা হবে। অক্টোবর-নভেম্বরে খুললে নিজ নিজ স্কুলে বার্ষিক পরীক্ষা এমসিকিউ ৫০ নম্বরের ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হবে।
ডিসেম্বরে খুললে অটোপাশের পরিকল্পনা করা হয়েছে। এই প্রস্তাব প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কাছে পাঠানো হবে।
এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জানান, ১ জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ চালু হবে। ঐদিনই বই উৎসব হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১৫ দিনের নোটিশে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা হবে। জেএসসি পরীক্ষার আয়োজনে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে পর্যালোচনা চলছে। আগামীকাল এ নিয়ে বৈঠক হবে।
বার্তাবাজার/এমকে