দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪১৩ বাংলাদেশি

করোনার সংক্রমণ পরিস্থিতে আটকে পড়া কাতারের রাজধানী দোহা থেকে ৪১৩ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার (১২ আগষ্ট) সকাল ৬টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পৌঁছান তারা।

জানা যায়, প্রাণঘাতী করোনায় কাতারে আটকা পড়েন বাংলাদেশি এই নাগরিকরা। দু-দেশের মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তারা দেশে ফিরতে পারছিলেন না। উভয় দেশের সরকারের সহযোগিতায় বিমানের চার্টার্ড ফ্লাইটে বুধবার তারা দেশে ফেরেন। দেশে ফেরাদের মধ্যে দেশটিতে অবৈধভাবে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরাও রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হয়নি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর