কালো কোট-গাউন থেকে মুক্তি পেলেন হাইকোর্টের বিচারক-আইনজীবীরা

করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কালো কোট ও গাউন পরা থেকে মুক্তি পেলেন বিচারক ও আইনজীবীরা। মামলার শুনানির ক্ষেত্রে বিচারপতি এবং আইনজীবীদের কালো কোট ও গাউন ব্যবহার না করার বিষয়ে নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার (১১ আগষ্ট) রাতে সুপ্রিম কোর্টের রেজিস্টার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গত ৬ আগস্ট অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্তের আলোকে করোনাভাইরাসের সংক্রমণজনিত বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করবেন।’

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ‘সুপ্রিম কোর্টের আইনজীবীরা শারীরিক উপস্থিতিতে এবং ভার্চুয়াল পদ্ধতিতে মামলা শুনানিকালীন ক্ষেত্রমতো টার্নড আপ সাদা কলার ও সাদা ব্যান্ডসহ সাদা শার্ট ও প্যান্ট/শাড়ি বা সালোয়ার কামিজ পরিধান করবেন।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর