দেশে ফিরেছেন লেবানন আটকে পড়া ৭১ প্রবাসী বাংলাদেশি

লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে যাওয়া বিমান বাহিনীর ফিরতি পরিবহন ফ্লাইটে দেশে ফিরেছেন ৭১ প্রবাসী বাংলাদেশি।

আজ (বুধবার) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর স্পর্শ করে কার্গো বিমানটি। স্থানীয় দূতাবাসের মাধ্যমে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের বিনামূল্যে দেশের মাটিতে ফেরত আনে ত্রাণ দিতে যাওয়া বিমান বাহিনীর মিশনটি। দেশে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা।

সংবাদ সম্মেলনে ফ্লাইট পরিচালনাকারী গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী জানান, এটি ফেরত আসা প্রবাসীদের জন্য যেমন আনন্দের সেই সঙ্গে সফল এ মিশন বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল করবে বাংলাদেশের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর