সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক করোনায় আক্রান্ত

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শহীদুল হক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শহীদুল হক নিজেই এ তথ্য জানান।

মো. শহীদুল হক বলেন, ‘২/৩ তারিখের দিকে আমার করোনা শনাক্ত হয়। এরপরই ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমি আল্লাহর রহমাতে ভালো আছি, কোনো জটিলতা নেই।’

২০১৩ সালের ১০ জানুয়ারি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পান শহীদুল হক। ২০১৮ সালের ৩০ জুলাই তিনি সিনিয়র সচিব হন। ওই বছরের ৩০ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর