মেহেরপুরে ৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২

মেহেরপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯০ কোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

আটককৃতরা হলেন, গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের করমদি গ্রামের মোঃজামিরুলের ছেলে টিপু(৩৫) এবং একই গ্রামের মোঃ জমির উদ্দিনের ছেলে মোঃহাবিবুর রহমান(৩৫)।

মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে জেলা ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডু এর নেতৃত্বে গাংনী উপজেলার করমদি এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের দুই জনকে আটক করে। আটকের পর টিপুর বাড়ি তল্লাশি করে ৫৫ বোতল ফেনসিডিল এবং হাবিবুরের বাড়ি তল্লাশি করে ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি মোঃ জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এসএম মুরাদ আলী মহোদয়ের নির্দেশে তাদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। উক্ত আসামিদের বিরুদ্ধে আরো বিভান্ন মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর