পটুয়াখালীর কলাপাড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আতাউর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার রাতে সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, ৭ আগস্ট করোনার উপসর্গ নিয়ে কলাপাড়ার ধানখালী এলাকার আতাউর রহমানের (৬৫) মৃত্যু হয়। বুধবার আইইডিসিআর’র পাঠানো তথ্য অনুযায়ী তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
তিনি বলেন, নমুনা দেয়ার পর বাসাতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে শারীরিক অসুস্থতা বেড়ে গেলে তিনি বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু তিনি কাউকে না বলে হাসপাতাল থেকে পালিয়ে যান। পরে বাড়িতে তার মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।
বার্তাবাজার/এমকে